স্টাফ রিপোটার: মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, হত্যার শিকার শ্রমিকদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ, শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর হয়রানি—ছাঁটাই—নির্যাতন বন্ধের দাবিতে কেন্দ্রীয়ভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত দেশব্যাপী সংহতি সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে ঢাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাজু আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ—সভাপতি মানস নন্দী ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে যেভাবে পুলিশ ও মালিকদের গুন্ডাবাহিনী হামলা করেছে, তা খুবই ন্যক্কারজনক। রাসেল হাওলাদার ও ইমরান নামে দুজন শ্রমিককে হত্যা করা হয়েছে। অসংখ্য শ্রমিক আহত হয়েছেন। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে অনেকের ধারণা। এই রকম পরিস্থিতিতে শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর চলছে হয়রানি, ছাঁটাইয়ের হুমকি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নির্যাতন। আমরা বলতে চাই, এটা পুরোপুরি একটা স্বৈরতান্ত্রিক শাসনের চেহারা। শ্রমিকদের স্বার্থের পরিপন্থী তৎপরতার মাধ্যমে কখনোই উৎপাদনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। ফলে মূল্যবৃদ্ধির বাজারে পাঁচ বছর পার হয়ে গেলেও যখন মজুরি বৃদ্ধির কোনো ঘোষণা না পেয়ে শ্রমিকরা এই আন্দোলনে রাজপথে নেমেছে, তা শতভাগ যৌক্তিক এবং ন্যায্য। তাই অবিলম্বে শ্রমিক হত্যাকারী ও হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। হত্যার শিকার শ্রমিকদের প্রত্যেক পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহতদের উপযুক্ত চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে। শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর হয়রানি, ছাঁটাইয়ের হুমকি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে।”
সমাবেশে নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকার দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে দেশের সর্বস্তরের শ্রমজীবী, মেহনতি ও সচেতন জনসাধারণের প্রতি এই আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঋণখেলাপী ইস্যুতে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে ঋণগ্রস্থ সংসদ সদস ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃ ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সকল ধারার অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এ উদ্যো ...
সব মন্তব্য
No Comments