সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বিএনপি থেকে বহিষ্কার হলেন জামালপুর-২ ইসলামপুর আসনের তৃণমূল বিএনপির প্রার্থী
অ্যাডভোকেট হোসেন রেজা বাবু।
শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দলীয় প্যাডে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা বিএনপির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু।
অ্যাডভোকেট হোসেন রেজা বাবু বলেন, 'বহিষ্কার বড় কথা নয়। আমি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেছি। নির্বাচনে লড়ার লক্ষ্যে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছি।'
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য এবং গত ২৪ জুলাই জেলা বিএনপির অনুমোদিত উপজেলা বিএনপির কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন ছিলেন।
ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে উপজেলা বিএনপির সহসভাপতি পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নয়। নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments