রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মহিষ কাটাখালী নদীতে পরে তুরিকুল ইসলাম নান্না বেপারী নামের এক কাঠ ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়েছে। ৪ মার্চ
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পবনেরহাট সংলগ্ন মহিষ কাটাখালী নদীতে পরে তরিকুল ইসলাম (৫৫) নামের ওই কাঠ ব্যবসায়ী নিখোঁজ হন। এ সময় স্থানীয়রা তাকে কাঠের নৌকা থেকে পরে যেতে দেখে উদ্ধার করার চেষ্টা করেন।
এ ঘটনার ৪ ঘণ্টা পর রাত সোয়া ১১টায় স্থানীয় ডুবুরিরা সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে পবনেরহাটের পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাঠ ব্যবসায়ী নান্না বেপারীর চাচা ও মলুহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.গিয়াস উদ্দিন মাস্টার জানান, শুক্রবার সকালে তার ভাতিজা তরিকুল ইসলাম নান্না বেপারী বাড়ি থেকে পার্শ্ববর্তী এলাকায় কাঠ কিনতে যান। সারাদিন ধরে কাঠ কেটে নৌকায় করে সেই কাঠ সন্ধ্যার পূর্বেই পবনেরহাট স মিলে নিয়ে আসেন। সেখানে সে ওই কাঠ নামিয়ে রেখে সন্ধ্যা অনুমান সোয়া ৭টার দিকে নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা হন। এ সময় সে পবনেরহাট সংলগ্ন মহিষ কাটাখালী নদীতে মাথা ঘুরে পরে যান।
এ সময় ঘটনাস্থলের পার্শ্ববর্তী ব্রিজের ওপর থাকা লোকজন তাকে নৌকা থেকে ওই নদীতে পরে যেতে দেখে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে পবনেরহাটে থাকা লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
খবর পেয়ে নান্না বেপারীর চাচা গিয়াস মাস্টারসহ পরিবারের লোকজন সেখানে ছুটে যান। এ সময় স্থানীয় ডুবুরিরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর তারা মহিষ কাটাখালী নদীর তলদেশ থেকে অচেতন অবস্থায় নান্নাকে উদ্ধার করেন । পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গিয়াস মাস্টার আরও জানান, তার ভাতিজা নান্না বেপারী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ (প্রেসার) রোগে ভুগছিলেন।
তার ধারণা, ভাতিজা নান্না বেপারী সারাদিন কাঠ কেটে ও স মিলে সেই কাঠ নৌকা থেকে নামিয়ে রেখে বাড়ি ফেরার সময় শারীরিকভাবে দুর্বল হয়ে নৌকা থেকে মাথা ঘুরে নদীতে পরে যেতে পারে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হেলাল উদ্দিন বলেন, এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া ওই কাঠ ব্যবসায়ীর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments