স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, আন্তর্জাতিকভাবে কলঙ্কিত ও ধিকৃত ২০১৪ ও ২০১৮ সালের দু'টি নির্বাচনের পটভূমিতে, আবারও আগামী ৭ জানুয়ারি, নির্বাচনের নামে একটি প্রহনসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বিবৃতিতে বলেন, তথাকথিত এই "ডামি নির্বাচন" সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে, তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতা-কর্মীরাই নন, নিপীড়ন-নিষ্পেষণের শিকার হচ্ছেন খেটে খাওয়া, প্রান্তিক মানুষ।
বিএনপি আরও বলেন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান-কাঠামোতে, বিশেষত বাস-ট্রেনে পরিকন্পিত হামলার মাধ্যমে, জনগণের জান-মাল ও নিরাপত্তা-স্বাধীনত বিনষ্ট করছে আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর একাংশ। চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ণ লক্ষ্য করা যাচ্ছে, যার একমাত্র বেনেফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিবৃতিতে বিএনপি বলেন, শেখ হাসিনাসহ ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোনো তদন্ত, তথ্য বা সুত্র ছাড়াই, প্রতিটি ঘটনার পরপর অবলীলায় ও একই সুরে, অগ্নিসন্ত্রাসের দায় বিএনপি'র উপর চাপিয়ে দিচ্ছেন। নিজেদের সুপরিকন্সিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তাঁরা রাষ্ত্রীয় দমন-নি'পীড়ণকে এঈঝই দিচ্ছেন, যা শেখ হাসিনার প্রতিহিংসামূলক বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করেন, আমরা ইতিপূর্বে তাঁর কিছু সহিংস দিক-নির্দেশনা দেখেছি, যার মাঝে রয়েছে বিএনপি'র সকল নেতা-কর্মীর হাত পুড়িয়ে ফেলা ও ভেঙে দেওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পান্না নদীতে চুবিয়ে আনা; এবং এমন বহুবিধ বয়ান।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments