স্টাফ রিপোটার: বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির প্রতিষ্ঠা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্ব সমাধিতে শ্রদ্ধাঞ্জলীর সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এছাড়া ছাত্রদলের সহ সভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ ইকবাল, নিজাম উদ্দিন রিপন আক্তারুজ্জামান, নাসির হোসেন, করিম প্রধান রনি,সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, এবিএম মাহমুদ আলম সরদার, নাজমুল হোসেন সোহেল, মাহবুব আলম,সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক ইউনুস আলী রাহুল মল্লিক, মিলন হাওলাদার, এইচ এম আবু জাফর, রিয়াদ রহমান, শাওন, আশিক, ফয়সাল আহমেদ সোহেল, মোস্তাফিজুর রহমান, মারজুক আহমেদসহ ঢাবি এবং ঢাকা মহানগর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments