ডেস্ক রিপোর্ট ।। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বাংলাদেশের ১ম প্রতিষ্ঠান হিসেবে এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ অর্জন করেছে। ডিপিডিসি’র জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ম্যাপিং প্রকল্প ‘ইনোভেটিভ পাওয়ার টেকনোলজি অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এবং জনাকীর্ন এলাকায় সিঙ্গেল পোল ট্রান্সফারমার স্থাপন সংক্রান্ত উদ্ভাবনের জন্য ‘পাওয়ার ইউটিলিটি অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করে।
গত ৮ নভেম্বর তারিখে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ প্রদান করা হয়। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড একটি মর্যাদাপূর্ণ পুরস্কার যা বিদ্যুৎ খাতের ব্যতিক্রমী উদ্ভাবন, যুগান্তকারী প্রকল্প ও উদ্যোগকে স্বীকৃতি দেয় এবং টেকসই উদ্ভাবনকে উৎসাহিত করে।
‘এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস ২০২৩’ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ডিপিডিসি’র নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি প্রদান করেছে। পুরস্কার প্রাপ্তির পর ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন ‘এ অর্জন শুধু ডিপিডিসি’র নয়, এই পুরস্কারের মাধ্যমে বিদ্যুৎ খাতে বাংলাদেশ সরকার যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে আন্তর্জাতিক সম্প্রদায় তার স্বীকৃতি প্রদান করলো। এ অর্জন পুরো বাংলাদেশের’।
উল্লেখ্য, বাংলাদেশের মধ্যে ১ম প্রতিষ্ঠান ডিপিডিসি এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে, এর আগে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেনি।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঋণখেলাপী ইস্যুতে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে ঋণগ্রস্থ সংসদ সদস ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃ ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সকল ধারার অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এ উদ্যো ...
সব মন্তব্য
No Comments