সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার(২৮ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেড় ঘন্টা বিলম্বিত হয়ে রাত সাড়ে দশটায় শুরু হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিজন কুমার চন্দর সঞ্চালয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব,এসডিজিএস এর সমন্বয়কারী জামালপুর-৫ সদর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,আমি সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হিসেবে কাজ করেছি। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি মডেল রাষ্ট্র। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। জামালপুরে ৬০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এত উন্নয়ন কাজ এর পূর্বে এই জেলায় হয়নি। আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং জামালপুর হবে একটি মডেল জেলা। পরিশেষে আবুল কালাম আজাদ স্মাট বাংলাদেশ,স্মাট জামালপুরের ঘোষণা দেন।
এছাড়াও বলেন, আমি জামালপুর-৫ আসন থেকে নির্বাচন করছি এবং নির্বাচিত হতে পারলে পুরো জেলা নিয়েই আমার কাজ থাকবে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে নির্বাচন করতে বলেছেন এবং নমিনেশন দিয়েছেন।জামালপুরে প্রত্যেকটি ঘরে একজন করে যুবক চাকরী করবে আগামী পাঁচ বছর এই কাজটি করবো জামালপুর জেলায়। জামালপুর থেকে বালাসি ঘাট দিয়ে টানেল নির্মান,এই অঞ্চলের মানুষের জন্য একটি বিমান বন্দরসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ এই জেলায় অব্যাহত রাখবো। আমি সরকারের আমলা ছিলাম কখনো রাজনীতি করিনি তবে এবার এই জেলার স্বার্থে আমি রাজনীতিতে এসেছি এবং নির্বাচন করছি। সাংবাদিক ভাইয়েরা আমার পাশে থাকবেন এই কামনা করছি।
এরপর আবুল কালাম আজাদ এবং মতবিনিময় সভার প্রধান অতিথি মির্জা আজম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিলম্বিত মতবিনিময় সভাটি রাত ১২টা শেষ হয়।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments