স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা ৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, শ্যামপুর-কদমতলীর যে এলাকায়ই গণসংযোগ করতে গিয়েছি সবাই আমাকে বলেছে, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেন। অর্থাৎ ভোটারা অবাধ ভোট নিয়ে শঙ্কিত। কিন্তু আমি বলতে চাই, কোনো কূটকৌশল করে ঢাকা ৪ আসনে লাঙ্গলের জয় ঠেকানো যাবে না।
বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বাবলা লাঙ্গল মার্কায় ভোট চেয়ে সকালে কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ডের ঋষিপাড়া ইসলামাবাদ এলাকায় গণসংযোগ করেন। বিকালে শ্যামপুর থানার ৪৭ নং ওয়ার্ডে ডিআইটি প্লট চত্বরে, সন্ধ্যায় জুরাইন রেলগেইট এবং রাতে ৫৪ নং ওয়ার্ডের হাফেজ নগর এলাকায় পথসভা করেন।
বাবলা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু সরকার যদি নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে গণতন্ত্র, প্রশ্নবিদ্ধ হবে সাংবিধানিক ধারা। তাই, দেশ ও গণতন্ত্রের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সরকারকে উপহার দিতে হবে।
গণসংযোগকালে বাবলার সাথে আরো উপস্থিত জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শাহনাজ পারভীন, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments