খুলনা অফিস: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাম জোটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী ও অসৎ রাজনীতিক মিলে যে দুবৃর্ত্তায়িত রাজনীতির বলয় গড়ে তুলেছে, এর হাত থেকে দেশ ও মানুষকে মুক্ত করতে না পারলে দেশের সংকট দূর হবে না।
তিনি চলমান সরকারের দুঃশাসন হটানো, ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনের সাথে দুবৃর্ত্তায়িত রাজনীতি থেকে মুক্তি পেতে ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করার আহŸান জানান।
রুহিন হোসেন প্রিন্স দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, মেগা প্রজেক্টে মেগা দুর্নীতিবাজ আর তার সহযোগিদেরতো সমস্যা নেই, সমস্যা সাধারণ মানুষের। প্রতিদিন একরাশ ক্ষোভ, দুঃখ নিয়ে সাধারণ মানুষ দিন শুরু করে।
তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সারাদেশে রেশন ব্যবস্থা চালুর দাবি জানান। তিনি কৃষি পণ্যের উৎপাদন খরচ কমাতে ও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহবান জানান।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সমস্যা আরও তীব্র। জলবায়ু উদ্বাস্তু হওয়ার আশঙ্কা আর প্রাকৃতিক দুর্যোগের সাথে তাদের বসবাস। এ অঞ্চলে মানুষ বাঁচাতে বিশেষ নজর দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বরং সুন্দরবনসহ পরিবেশ-প্রতিবেশ ধ্বংসকারী উন্নয়ন প্রজেক্ট করে নতুন নতুন উদ্বাস্তু তৈরি করা হচ্ছে।
তিনি এসব উন্নয়ন উন্মাদনার বিপরীতে কৃষিভিত্তিক ও পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থানের ক্ষেত্র গড়ে তোলার আহŸান জানিয়ে বলেন, বামপন্থীরা ক্ষমতায় গেলে মানুষ ও পরিবেশবান্ধব এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
৩০ সেপ্টেম্বর সকাল ১১টায়, বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সিপিবি বাগেরহাট জেলা সভাপতি অ্যাড. তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য সোহরাব হোসেন, জেলা সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, পার্টির নেতা সেকান্দর আলী, বেলাল হোসেন বিদ্যা প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments