স্টাফ রিপোর্টার: "পতিত" আওয়ামী স্বৈরাচারের দোসররা দূর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
তিনি বলেন,গত ১৭ বছরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বাংলাদেশে উন্নয়ন এর নামে দূর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তারা দূর্নীতি করে নিজেদের পরিবার পরিজন এর নামে কানাডার বেগম পাড়া, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অট্টালিকা তৈরি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুর পল্লবী "ট" ব্লক এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনও জনগণের কাছে যায়নি;তারা কখনও এদেশের জনগণের পাশে ছিল না। কারন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি।
কিভাবে এদেশের মানুষের উন্নয়ন করা যায়-সেই লক্ষ নিয়েই বিএনপি সর্বদা কাজ করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল,বিএনপি জনগণের কথা চিন্তা করে বলেই দেশের যেকোন ক্লান্তি লগ্ন ও মহামারীর সময়ে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে।মানুষের পাশে থেকে কাজ করেছে।
পল্লবীর ট ব্লক এলাকায় কম্বল বিতরণ উদ্বোধন শেষ করে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড,১১ নম্বর বাসস্ট্যান্ড,পূরবী সিনেমা হলের সামনে,কালশীর মোড় এলাকার প্রধান সড়কে শীতে কষ্ট করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় শীতের কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষরেরা আনন্দ উল্লাস করেন।
বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির,আব্দুর রহমান,পল্লবী থানা যুবদল সভাপতি নূর সালাম,ছাত্রদল রুপনগর থানা কমিটির সভাপতি মনিরুজ্জামান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময়ে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments