ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বুধবার ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রামপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. দুদু মিয়া (৬২), মো. ফরিদ মিয়া (৪২), মুর্শেদা বেগম (৫০) ও হোসনে আরা বেগম (৪৮)। তাদের মধ্যে তিন জনের বাড়ি উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। আর হোসনে আরা খাতুন ইছাপুরা ইউনিয়নের খাদুরাইয়ের বাসিন্দা। তিনি বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
এই ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, সকালে সিলেটগামী একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন-১৩-৮৪৪৩) সঙ্গে বিপরীত দিক থেকে উপজেলার বিজয়নগর থেকে আসা একটি অটোরিকশার(ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-২২৯৮) সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে ফরিদ মিয়ার মৃত্যু হয়। পরে গুরুতর আহত হোসনে আরা বেগমকে ঢাকা নেয়ার পথে তিনিও মারা যান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুদু মিয়া, ফরিদ মিয়া ও মুর্শেদা বেগম একসঙ্গে মাটি কাটতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে যাচ্ছিলেন। এদিকে হোসনের আরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সিএনজি চালিত অটোরিকশা দিয়ে খাঁটিহাতা বিশ্বরোড গিয়ে সেখান থেকে বাসে করে তিনি ঢাকায় যেতেন। কিন্তু পথেই দুর্ঘটনা ঘটে। ওসি আরও বলেন, পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments