স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পুরো রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে। জনগণ যেহেতু এ সরকারকে ভোট দেয় না, তাই জনগণের বিরুদ্ধে এদের অবস্থান। সাধারণ মানুষের কষ্টার্জিত ট্যাক্সের অর্থ লুট করে পাচার করা হচ্ছে বিদেশে। এগুলো দেখার কেউ নেই। বিচার করার কেউ। অথচ, বিদুৎ, পানি, গ্যাসের বিল দিতে একদিন দেরি হলে সংযোগ কেটে দেওয়া হয়।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অরক্ষিত সীমান্তের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফরহাদ বলেন, ক্ষমতায় থাকার স্বার্থে আজ পাশ্ববর্তী রাষ্ট্রের কাছে সবকিছু বিকিয়ে দেওয়া হয়েছে। সীমান্তে রক্ত ঝড়ছে, কিন্তু প্রতিবাদ নেই। সরকারতো জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই দেশের মানুষ মরলে এ সরকারের কিছুই আসে যায় না। সরকার দলীয় ব্যবসায়িক সিন্ডিকেটে সৃষ্ট উচ্চমূল্যের কারণে মানুষ পেট ভরে খেতে পারছে না। সেদিকেও এ সরকার নজর নেই। তাদের নজর কিভাবে বিএনপিসহ বিরোধীদলকে দমন করা যায়।
মানববন্ধনে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদল চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক রাজা রহমান, এনপিপির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এনপিপির সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, এডভোকেট আবুল কালাম আজাদসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
সব মন্তব্য
No Comments