ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ এর শিক্ষাক্রম নিয়ে আলোচনা সভার ভেন্যু বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য যে, আজ ১৩ ডিসেম্বর বিকালের সেশনে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ‘জাতীয় শিক্ষাক্রম—২০২১: আমরা কেন উদ্বিগ্ন?’ শীর্ষক একটি উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছিল । প্রোগ্রাম শুরুর ত্রিশ মিনিট আগে কলা অনুষদের ডিন ফোন দিয়ে প্রোগ্রামের ভেন্যু বাতিল করার কথা জানান।
নেতৃবৃন্দ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা সভার আয়োজকদের সাথে অন্যায় এবং অগণতান্ত্রিক আচরণ করেছেন। নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ কথা বলবে, আলোচনা করবে এটাইতো স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের মত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে এটা আরো স্বাভাবিক এবং প্রয়োজনীয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রের অংশ হিসেবে এই আয়োজনকে বাধা দিল যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর মত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও এর হাত থেকে রেহাই পাচ্ছে না— এটা অত্যন্ত বিপদজনক।”
নেতৃবৃন্দ আরো বলেন, “সরকার শিক্ষার বেসরকারিকরণ—বাণিজ্যিকীকরণ বৃদ্ধি এবং ফ্যাসিবাদী মননকাঠামো গড়ে তোলার অংশ হিসেবে, ‘জাতীয় শিক্ষাক্রম—২০২১’ প্রণয়ন করেছে। সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের শিক্ষানুরাগী মানুষ এই শিক্ষাক্রম বাতিলের দাবিতে সোচ্চার হচ্ছেন। আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ছে। এ প্রেক্ষিতে সরকারের প্রতি আমাদের আহ্বান, অবিলম্বে জ্ঞান—বিজ্ঞান—মনুষ্যত্ব ধ্বংসকারী ‘জাতীয় শিক্ষাক্রম—২০২১’ বাতিলের ঘোষণা দিন। একইসাথে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ছাত্র সংগঠনসহ সমাজের বিভিন্ন অংশের মানুষের অংশগ্রহণে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক এবং একই ধারার শিক্ষার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়নের উদ্যোগ গ্রহণ করুন।”
স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের বৈঠক বসছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
সব মন্তব্য
No Comments