স্টাফ রিপোটার: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণকে সুদৃঢ়, দৃীর্ঘস্থায়ী এবং টেকসই করার জন্য বিগত ১৫ বছরে বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। ফলে বিচার বিভাগ এখন স্বাধীনভাবে ন্যায়বিচার প্রদান করে যাচ্ছে।
আজ ঢাকায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বর্তমানে বিচার বিভাগের গুরু দায়িত্ব হচ্ছেদীর্ঘদিনের পুঞ্জিভূত মামলাজট নিরসন করা। এই জট নিরসন করতে পারলে বিচারপ্রার্থী মানুষকে যেমন দ্রুত ন্যায়বিচার প্রদান করা সম্ভব হবে, তেমনি বঙ্গবন্ধুর সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উদ্দেশ্যও সফল হবে, সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে।
মন্ত্রী বলেন, বিচারের বাণী এখন আর নিভৃতে কাঁদে না। সে ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনার সরকার করে দিয়েছে। আইনগত সহায়তা দিয়ে দরিদ্র-অসহায় মানুষদেরও তিনি ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মুখোমুখি করে জাতির কলঙ্ক কিছুটা হলেও মোচন হয়েছে। আজ আমরা গর্ব করে বলতে পারিদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, দেশ থেকে বিচারহীনতার সংষ্কৃতি দূর হয়েছে। এর রুট কিন্তু ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে পারা। কারণ এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের পথপরিক্রমায় জাতীয় চার নেতা হত্যা মামলার বিচার হয়েছে। দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। আজও বড়বড় ব্যক্তিদেরকে কৃত অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments