যশোর অফিস : আজ গ্যাংকার যোগে ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে নড়াইল জেলার লোহাগড়া পর্যন্ত নবনির্মিত রেল পথ এবং নির্মাণাধীন রেল স্টেশন সমূহ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। তিনি ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে যাওয়ার সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ত্রী নির্মাণাধীন ভাঙ্গা, মুকসুদপুর ও লোহাগড়া রেল স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অবকাঠামো নির্মাণ করার জন্য পরামর্শ দেন।
লোহাগড়া রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ এবং রেলস্টেশন সমূহ আগামী বছরের জুনের মধ্যে কার্যক্রম শেষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা জনগণ জানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণ রয়েছে ।
পরিদর্শনকালে পদ্মা রেলসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল হাসান, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল শামস, সিএসসির ডেপুটি কো-অর্ডিনেটর বিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম ফয়সাল উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments