সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও নাশকতার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নাটোর জেলা আ’লীগের সহ-সভাপতি, নাটোর-৩ আসনের সংসদ সদস্য, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় কোর্টমাঠ হতে দেড় হাজার মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা করেন তিনি।
শোভাযাত্রাটি সিংড়া শহর, শেরকোল, বন্দর, খেজুরতলা, হাতিয়ান্দহ, চামারী হয়ে বিলদহর মাঠে এসে শেষ হয়। সেখানে মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments