স্টাফ রিপোর্টার: সামাজিক সংগঠন ‘জনলোক’-এর নয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক হয়েছেন মুক্তার হোসেন নাহিদ। সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সারাদেশ থেকে আসা ৬০টি শাখা প্রতিনিধি ও সৌদি প্রবাসি শাখা সহ ৮টি প্রবাসী শাখার সর্বসম্মতিক্রমে গঠিত নয়া কেন্দ্রীয় কমিটি আজ (৯) ডিসেম্বর ঘোষণা করা হয়।
‘সামাজিক চেতনায় মানবিক মুক্তি’-শ্লোগানে গতকাল জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। প্রথম অধিবেশন শেষে বিকাল ৩ টায় দ্বিতীয় অধিবেশনে প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আজ জনলোকের ৩৯, বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সভা থেকে নয়া কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন সাবেক ছাত্র নেতা সামসুল আলম সজ্জন, তানভীর রুসমত, ড. সঞ্জীব রায়, মিজানুর রহমান দেলোয়ার। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুম উদ্দিন। কেন্দ্রীয় কমিটিতে ৮ জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা হলেন ইব্রাহিম মোঃ শামীম রেজা (ঢাকা বিভাগ), প্রমথ সরকার (বরিশাল বিভাগ), প্রতাপ হোড় (খুলনা বিভাগ), রহিম খান (চট্টগ্রাম বিভাগ), বুলবুল আহমেদ (রাজশাহী বিভাগ), হরিস চন্দ্র রায় (রংপুর বিভাগ), শামীম মজুমদার (ময়মনসিংহ বিভাগ)।
এছাড়া দপ্তর ও মিডিয়া সম্পাদক হয়েছেন কাজী মঞ্জুরুল ইসলাম শাহিন, অর্থ সম্পাদক বিলাস হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুব্রত কুমার সানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রবীর আইচ, আন্তর্জাতিক সম্পাদক শংকর মন্ডল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফৌজিয়া নাজনীন মুন্নি এবং আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মানোয়ার হোসেন জুয়েল। কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন উজ্জ্বল কুন্ডু, শামীমা সুলতানা শাওন, আব্দুল্লাহ আল ইসলাম খান রিপন, উন্মেষ রায়, আহসান হাবীব রুবেল, আব্দুল কাদের, মিজানুর রহমান সোহেল, আদম মালিক।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments