স্টাফ রিপোটার: চলতি জাতীয় সংসদের অধিবেশন ইতোমধ্যে শেষ হয়েছে। অর্থাৎ সংসদ সদস্য হিসেবে সংসদ অধিবেশনে কথা বলার সুযোগ নেই। তারপরও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. আফজাল হোসেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments