স্টাফ রিপোটার।। আজ (মঙ্গলবার) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর নব্য নির্মিত আদাবর ৩৩/১১কেভি ও মান্ডা ৩৩/১১কেভি জিআইএস সাবস্টেশন চালু করা হয়েছে। নব্যনির্মিত সাবস্টেশন দুটি চালু করার মাধ্যমে ডিপিডিসি’র নিবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
“ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত আদাবর ৩৩/১১কেভি ও মান্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালুকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ।
১৪ অক্টোবর, ২০১৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের মান্যবর রাষ্ট্রপতি শি জিন পিং এর উপস্থিতিতে প্রকল্পটির চুক্তি সম্পাদিত হয়। যার ধারাবাহিকতায় হাতে নেয়া হয় “ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্প। চীনের TBEA কোম্পানি লিমিটেড ঠিকাদার হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
আদাবর ৩৩/১১কেভি ও মান্ডা ৩৩/১১কেভি জিআইএস সাবস্টেশন চালুকরণ
প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, তাঁর বক্তব্যে বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিপিডিসি’র কর্মকান্ডের প্রসংসা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য সকলকে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানান।
ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন TBEA কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট Jackie Chen Dong (জ্যাকি চেং ডন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট) ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ নোমান।
অনুষ্ঠানে ডিপিডিসি’র নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধতন কর্মকর্তাগণ ও প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments