ডেস্ক রিপোর্ট: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা
থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯২%
আজ ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা ২০ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৬ টা ৪০ মিনিট।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
স্টাফ রিপোর্টার: ঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে দমকা হ ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন। একই সঙ্গে বাংলাদেশ উল্লেখ করেছে যে, প্রায় এক দশক ...
ডেস্ক রিপোর্ট: বিতর্কের পর বগুড়ার নবগঠিত দুই ইউনিয়নের নাম দ্রুত পরিবর্তনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউনিয়ন দুটি হলো মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। শুক ...
স্টাফ রিপোর্টার: পুলিশের পোশাকের রং পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। মহানগর পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। আর সব ...
সব মন্তব্য
No Comments