ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে মা-শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছেে, মঙ্গলবার নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ভোর ৫টায় তেজগাঁও পৌঁছলে আগুনের ঘটনা ঘটে। এতে তিনটি বগি ক্ষতিগ্রস্থ হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্থ ট্রেনটি কমলাপুর ষ্টেশনে আনা হয়েছে। এখন রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের বৈঠক বসছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
সব মন্তব্য
No Comments