স্টাফ কোয়ার্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ এ ডিজিটাল বাংলাদেশের ভিশন ঘোষণা করেছিলেন বলেই ই-কমার্স সেক্টর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, ই-কমার্স তরুণ প্রজন্মের নিকট নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।
তিনি আজ রাজধানীস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত 'ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইসিএমএ) ২০২৩' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি বক্তব্য প্রদান করেন।
স্পীকার বলেন, তথ্য প্রযুক্তি দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়াকে সহজীকরণ করেছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে সরকার দেশের ১ কোটি শিক্ষার্থীর নিকট শিক্ষা ভাতা পৌঁছে দিচ্ছে।
স্পীকার বলেন, ই-কমার্স কোন বাউন্ডারির ভেতরে সীমাবদ্ধ নয়। তাই এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধিতে ই-ক্যাব নীতি নির্ধারক মহলে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতে পারে।
স্পীকার বলেন, দেশের প্রত্যন্ত এলাকার নারী উদ্যোক্তারা সহজেই যাতে ই-কমার্স প্লাটফর্মের সুবিধা গ্রহণ করতে পারে, সেজন্য সহায়ক নীতিমালা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস তরুণ উদ্যোক্তাদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করতে সক্ষম হবে।
ই-ক্যাবের গত নয় বছরের সফল পথচলার কথা উল্লেখ করে স্পীকার তাদের এধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এসময় স্পীকার ই-কমার্সের বিভিন্ন প্লাটফর্মে বিজয়ী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বিদেশী অতিথিবৃন্দ, ই-ক্যাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত উদ্যোক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments