স্টাফ রিপোটার : নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩২টি এনজিওর সমন্বয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ জোট ইলেকশন অবজার্ভার কনসোর্টিয়াম (ইওসি) জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য ৩২০ জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দিয়েছে। এসব মাস্টার ট্রেনার পরবর্তীতে ইওসি’র ৭ হাজার পর্যবেক্ষককে প্রশিক্ষণ দেবে।
রবিবার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক শামীম এইচ. নাহিন।
ইওসি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে আরও অংশ নেন কো-চেয়ারম্যান আ. শ. ম. আমানুল হাসান তাইমুর, নাজনীন ইসলাম, এস এম মাহমুদুল হক ও আব্দুস ছবুর।
গত ২৫ ডিসেম্বর নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৯৬টি বেসরকারি সংস্থার (এনজিও) মধ্যে ৩২টির সমন্বয়ে গঠিত ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের (ইওসি) আত্মপ্রকাশ ঘটে।
ইওসি নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই তারা ইসি’র সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইওসি’র প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ে সব নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সংগঠনটি।
ইসি’র নিবন্ধিত যে ৩২টি সংস্থা ইওসি’র অন্তর্ভূক্ত সেগুলো হলো-একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস—আরবান, ডিসএ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাক্টিভিটিজ(দিয়া), আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস), বিবি আছিয়া ফাউন্ডেশন (BAF), লুৎফর রহমান ভূঁইয়া (এলআরবি), যুব উন্নয়ন সংস্থা, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (SPBK), কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস), এসডাপ-এ্যাসোসিয়্যাশন ফর ইন্টিগ্রেটেড সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ফর আন্ডার প্রিভিলিজড পিউপল, ভলান্টারি অর্গানাইজেশন ফর স্যোসাল ডেভেলপমেন্ট (ভোসড), সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি), সমাহার – মাল্টিডিসিপ্লিনারি রিচার্স এ্যান্ড ভেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এসডিও), সোস্যাল ইক্যুয়ালিটি ফর ইনফেকটিভ অরগানাইজেশন (সীড), পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো), শীল্ড (সোসাইটি ফর হিউম্যান ইম্প্রুভমেন্ট এম্পাওয়ারমেন্ট এন্ড লাস্টিং ডেভেলপমেন্ট), এসো জাতি গড়ি (এজাগ), ফোরাম ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এফএফডিএ), প্রকাশ গণ কেন্দ্র (PGK), রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (রাউডো), সার্ভিসেস ফর ইকুইটি এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট (সীড), রুরাল এডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (বাংলাদেশ), ইকো-কনসার্ন এসোসিয়েশন (ECA), এসো বাঁচতে শিখি (এবাস), রুরাল ভিশন (আরভি), পিপলস এ্যাসোসিয়েশন ফর স্যোসাল এডভান্সমেন্ট (পাসা), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মণি সোসাইটি (বিএমএস), অগ্রগতি সেবা সংস্থা (অসেস), এআরডি (এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট) এবং রাজারহাট স্বাবলম্বী সংস্থা।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
সব মন্তব্য
No Comments