ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূণীঝড় 'মিধিলি' উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাাকয় অবস্থান করছে।এটি আজ শুক্রবার সকাল ৯টায় চট্গ্রাম সমুদ্র বন্দর থেকে ৪১৫ কি.মি পশ্চিম-দক্ষিনপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৯৫ কি. মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম করতে পারে। ঘূণিঝড়টির অগ্রপ্রান্ত আজ দুপুর নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে। আবহাওাবিদ মো. মনোয়ার হোসেন এতথ্য জানিয়েছেন।
পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমুহকে চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমুহকে চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ছয় নম্বর বিপদ দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হযেছে।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments