ডেস্ক রিপোর্ট: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (৮.০ক্ক উত্তর অক্ষাংশ এবং ৮৭.১ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) নিন্মচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিমউত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মাংলা ও পায়রা সমুদ্রবন্দরসমুহকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হযেছে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯২%
আজ ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা ১০ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৬ টা ২৫ মিনিট।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া শেষের দিকে সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments