ডেস্ক রিপোর্ট: এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আগামী ৩১ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার যাত্রী সাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এছাড়া উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং বিপরীত অভিমুখী সকল মেট্র ট্রেন কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রোরেল স্টেশনে থামবে। এখন থেকে যাত্রীগণ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকল মেট্রোরেল স্টেশন ব্যবহার করে মেট্র ট্রেনে যাতায়াত করতে পারবেন এবং মেট্র ট্রেনের পূর্বের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক জারিকৃত বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের বৈঠক বসছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
সব মন্তব্য
No Comments